ওরাল সলিউশন
বিটালাইট ভেট
বিটেইন, ভিটামিন সি, পটাসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড
উপাদান
প্রতি মি.লি.-এ রয়েছে বিটেইন ২৫০ মি.গ্রা., ভিটামিন সি ৯০ মি.গ্রা., পটাসিয়াম ক্লোরাইড ২ মি.গ্রা., ম্যাগনেসিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট ৪ মি.গ্রা., ক্যালসিয়াম ক্লোরাইড ডাইহাইড্রেট ৪০ মি.গ্রা. ও সোডিয়াম ক্লোরাইড ২০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
বিটালাইট ভেট বিটেইন ও ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পোডাক্ট যা হিট স্ট্রেসজনিত ক্ষতিকর প্রভাব হ্রাসে সহায়তা করে।
নির্দেশনা
হিট স্ট্রেসজনিত ক্ষতিকর প্রভাব হ্রাসে সহায়তা করে, রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ও মৃত্যুহার কমায়, দৈহিক ওজন ও উৎপাদন (মাংস এবং/অথবা ডিম) বৃদ্ধিতে সহায়তা করে, সতেজতা আনয়ন করে, পানিশূন্যতা প্রতিরোধ করে।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
• পঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
• প্রতিরোধ: ১ মি.লি./ লিটার খাবার পানির সাথে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
• চিকিৎসা: ২ মি.লি./ লিটার খাবার পানির সাথে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
• যদি ধকল চলতে থাকে তাহলে এই সলিউশনটি ক্রমাগত ব্যবহার করতে হবে।
• অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
সলিউশনের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর বোটলের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
ডিম, মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি., ৫০০ মি.লি. ও ১ লিটার প্লাস্টিক বোতল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন