লিকুইড
ফেনাজল ভেট
ফেনবেনডাজল বিপি
উপাদান
প্রতি মি.লি.-এ আছে ফেনবেনডাজল বিপি ২০০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
ফেনবেনডাজল (ফেনাজল ভেট) বেনজিমিডাজল-কার্বামেট গ্রুপের একটি কৃমিনাশক। ইহা কৃমির শক্তি উৎপাদনে বাধা প্রদান করার মাধ্যমে কাজ করে। ইহা কৃমির ডিমের বিরুদ্ধেও কার্যকর।
নির্দেশনা
পোল্ট্রি: ফেনবেনডাজল (ফেনাজল ভেট) পোল্ট্রির গোলকৃমি, যেমন এসকারিডিয়া গ্যালি, হেটেরাকিস গ্যালিনারাম, সীনগামাস ট্রাকিয়া ইত্যাদি দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহার্য।
গরু, ঘোড়া ও কুকুর: ফেনবেনডাজল (ফেনাজল ভেট) গরু, ঘোড়া ও কুকুর এর গোলকৃমি ও ফিতা কৃমি দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহার্য।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
খাবার পানিতে ব্যবহারের জন্য।
পোল্ট্রি: ০.১-০.৫ মি.লি./কেজি দৈহিক ওজন হিসেবে (২০-১০০ মি.গ্রা./কেজি) একবার খাওয়াতে হবে অথবা দৈনিক ১ মি.লি./২০০ কেজি দৈহিক ওজনের জন্য (১ মি.গ্রা./কেজি) ৫ দিন খাওয়াতে হবে।
গরু: ১ মি.লি./২৫ কেজি দৈহিক ওজন হিসেবে একবার খাওয়াতে হবে।
ঘোড়া: ১ মি.লি./২০-৪০ কেজি দৈহিক ওজন হিসেবে একবার খাওয়াতে হবে।
কুকুর: ১ মি.লি./২ কেজি দৈহিক ওজন হিসেবে একবার খাওয়াতে হবে অথবা দৈনিক ১ মি.লি./১০ কেজি দৈহিক ওজন হিসেবে ৫ দিন খাওয়াতে হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: পাওয়া যায়নি
খাবার ও অন্যান্যের সাথে: খাবারের সাথে কোন ক্রিয়া পাওয়া যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
ফেনবেনডাজল গর্ভবতী, দুগ্ধবতী পশু এবং ডিম পাড়া মুরগিতে ব্যবহার করা যেতে পারে। তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী, দুগ্ধবতী পশু এবং ডিম পাড়া মুরগিতে ব্যবহার করা উচিত।
সতর্কতা ও সাবধানতা
জানা যায়নি।
মাত্রাধিক্য
ফেনবেনডাজল নির্ধারিত মাত্রার তুলনায় পোল্ট্রিতে ৫ গুণ ও গরুতে ১০০ গুণ মাত্রা পর্যন্ত নিরাপদ।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস - ৬ দিন, ডিম- ০ (শূন্য) দিন।
গরু: মাংস ১৪ দিন, দুধ- ৩ দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি. ও ৫০০ মি.লি. বোতল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন